বিভ্রান্তিকর ফটোকার্ড, অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা

17 September, 2026

প্রকাশের সময়: 01:58 pm, 17th Sep, 2026

সর্বশেষ আপডেট: 01:58 pm, 17th Sep, 2026

বিভ্রান্তিকর ফটোকার্ড, অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা

বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভূঁইফোড় বা বেনামী সংবাদমাধ্যমের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ফটোকার্ড ও অপপ্রচার চালিয়ে যারা রাষ্ট্রে বা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আইন সংশোধনের ক্ষেত্রে মানুষের বাকস্বাধীনতার পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কারো ব্যক্তিগত সম্মানহানি বা চরিত্রহনন যাতে না ঘটে, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সভায় মো. আসাদুজ্জামান জানিয়েছেন এ সব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাইবার অপরাধ কার্যকরভাবে রোধ করতে বর্তমান আইনটি যথেষ্ট না হওয়ায় সরকার তা সংশোধনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে সাইবার সুরক্ষা আইনের সংশোধনীটি খসড়া পর্যায়ে রয়েছে।

খসড়া আইনটির বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট সকল অংশীজন ও সংবাদমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ নিয়ে একটি যুগোপযোগী ও সুষম আইন চূড়ান্ত করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিশ্বের যেকোনো দেশের ট্রাইব্যুনালের তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন অনেক এগিয়ে রয়েছে।

কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষকে লক্ষ্য করে নয়, বরং সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করাই এই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন!