
এইচএসসির ফল: এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা
সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেয়ার সুযোগ থাকে। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য







