জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ স্প্রিং সেমিস্টার ২০২৬ সেশনের জন্য এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) ইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় এই বিদ্যাপীঠে পেশাজীবীদের ব্যাংকিং, ফিন্যান্স ও করপোরেট খাতের উপযোগী দক্ষ নেতৃত্বের বিকাশ ঘটাতে এই বিশেষায়িত প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক অর্থনৈতিক বৈশ্বিক বাজারে টিকে থাকতে এবং ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিতে এই কোর্স অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। দেশের ফিন্যান্সিয়াল সেক্টরের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে সাজানো হয়েছে এর পুরো পাঠ্যক্রম। পেশাজীবী, ভবিষ্যৎ নেতৃত্ব, ব্যাংকার, উদ্যোক্তা ও ব্যবস্থাপকদের যুগোপযোগী করে গড়ে তোলাই এই প্রফেশনাল মাস্টার্স কোর্সের মূল লক্ষ্য।








