ইলিয়াস আলী গুমে উইং কমান্ডার সাইফুরকে গ্রেফতারি পরোয়ানা

09 August, 2026

প্রকাশের সময়: 07:58 pm, 9th Aug, 2026

সর্বশেষ আপডেট: 07:59 pm, 9th Aug, 2026

উইং কমান্ডার সাইফুর
উইং কমান্ডার সাইফুর

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউটর শাইখ মাহাদীর জানান, রোববার (৯ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ৬ আগস্ট উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী।

শেয়ার করুন!