হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১২৭৬

06 November, 2026

প্রকাশের সময়: 06:32 pm, 6th Nov, 2026

সর্বশেষ আপডেট: 06:33 pm, 6th Nov, 2026

ছবি- প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চার শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭১ জন মারা গেছে।

একই সময়ে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ২৯৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২২৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জন।

শেয়ার করুন!