সেই জেসিয়া এখন কোথায়

06 July, 2026

প্রকাশের সময়: 09:24 pm, 6th Jul, 2026

সর্বশেষ আপডেট: 06:42 pm, 9th Jul, 2026

বলিউড অভিনেতা অর্জুন রামপালের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হলেই যে নামটি বারবার ফিরে আসে, তিনি মেহর জেসিয়া। আজকের প্রজন্মের অনেকেই তাঁকে শুধু অর্জুনের সাবেক স্ত্রী হিসেবে চিনলেও নব্বইয়ের দশকের আগে থেকেই তিনি ভারতের ফ্যাশনজগতের অন্যতম বড় তারকা ছিলেন। মডেলিং, ক্রীড়া ও পরবর্তী সময় চলচ্চিত্র প্রযোজনায় নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন মেহর।

মিস ইন্ডিয়া থেকে সুপারমডেল
১৯৮৬ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ খেতাব জিতে জাতীয় আলোচনায় আসেন মেহর জেসিয়া। একই বছর তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়।
সেই সময় ভারতের মডেলিং–শিল্প বিকাশের পথে ছিল। মেহর জেসিয়া, মধু সাপ্রে, ফেরোজ গুজরাল, শ্যামোলি ভার্মাদের মতো মডেলরা আন্তর্জাতিক মানের ফ্যাশনজগতে ভারতের অবস্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেহর দ্রুতই হয়ে ওঠেন দেশের প্রথম সারির সুপারমডেলদের একজন। বিভিন্ন জনপ্রিয় ম্যাগাজিনের প্রচ্ছদ, বিজ্ঞাপন ও র‍্যাম্প শোতে তাঁর নিয়মিত উপস্থিতি ছিল।

শেয়ার করুন!