প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর শাহরিয়ার গণির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন সাদিয়া নওশিন শারিন।
গত ১৮ অক্টোবর ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যম এ নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গণির ইচ্ছায় তার সহকারী হিসেবে একান্ত সচিব পদে সাদিয়া নওশিন শারিনকে ২০১৫ সালের নবম গ্রেডের ৮ম ধাপ অনুযায়ী নিয়োগ দেয়া হলো।
তানভীর যতদিন তার পদে বহাল থাকবেন অথবা যতদিন তিনি নওশিন শারিনকে উক্ত পদে বহার রাখতে চাইবেন ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।








