বাব আল-মানদাবকে ঘিরে হুথিদের আতঙ্ক, যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী ও হুথিদের বিরোধের জেরে বাব আল-মানদাব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে থাকা গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগও বাড়ছে। এ পরিস্থিতিতে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ […]
অস্ত্রের তথ্য দিন, আইনি ঝামেলা ছাড়াই পুরস্কার : এসআরবি

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তথ্যদাতাকে কোনো আইনি জটিলতায় না ফেলে সরকারি নিয়মে পুরস্কৃত করার কথাও জানিয়েছে বাহিনীটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি-এর মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের […]
পানি চায় দুর্বৃত্তরা, ঘরের দরজায় খুলতেই ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণি পড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে (৩৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মো. রাজীব (২৩) নামের একজনকে আটক করেছে গফরগাঁও থানার পুলিশ। পুলিশ, ভুক্তভোগী, […]
পাকিস্তানে পুলিশ লাইনসে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬, আহত ৫০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরের দিকে পুলিশ লাইনসের একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন ইত্তেহাদুল মুজাহিদিন। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’–কে দেওয়া সাক্ষাৎকারে খাইবার পাখতুনখাওয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ নিহতের সংখ্যা নিশ্চিত করে […]
ছয় মাসের ব্যবধানে আইপিএসের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ

ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, একই মান ও সক্ষমতার যে আইপিএস এপ্রিলে ২০-২১ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেটির দাম এখন ২৬ থেকে ২৭ হাজার টাকা। সে হিসেবে ছয় মাসে দেশের বাজারে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে গত কয়েক মাস ধরে নিয়মিত লোডশেডিং হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজারে আইপিএস ও ব্যাটারির চাহিদা বাড়ছে। চাহিদা […]
ইরান যুদ্ধ দীর্ঘায়িত, জাতিসংঘে বিশ্বনেতাদের মুখোমুখি হবেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধে ইউরোপ ও এশিয়ার অধিকাংশ মিত্র দেশ ট্রাম্পের সহায়তার আহ্বানে সাড়া দেয়নি। তাদের অনেকেরই অভিযোগ, মিত্রদের সঙ্গে পরামর্শ না করেই যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়িয়েছে এবং এর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব তাদের ওপরও পড়ছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সপ্তম মাসে গড়ানোর পথে। এ অবস্থায় আগামী মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বিশ্বনেতাদের […]
শিশুদের জন্য বেশি অনিরাপদ হয়ে উঠেছে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলো

এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ শিশু। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোয় শিশুদের নিখোঁজ হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি বলে জানান তদন্তসংশ্লিষ্টরা। মাত্র ২০ মিনিটের জন্য মেয়েকে বাসায় রেখে নিচে নেমেছিলেন বাবা। ফিরে এসে দেখলেন দরজা খোলা। ঘরের সবকিছু ঠিকঠাক। নেই শুধু ১০ বছরের জান্নাতুর ইসলাম মীম। গত বুধবার বেলা […]
সাইফুল ইসলাম জয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. গোলাম মোর্শেদ প্রজ্ঞাপনটিতে সই করেন। প্রজ্ঞাপনে জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব […]
ঐক্যজোটের লংমার্চ: সকালে মানিক মিয়া এভিনিউতে উদ্বোধনী সমাবেশ

১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ রংপুরের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সকালে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর ৮টার দিকে রংপুরের উদ্দেশে রওয়ানা হবে লংমার্চ। যাত্রা পথে বিভিন্ন স্থানে পথসভাও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে, শনিবারের লংমার্চ সফল করতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর […]