দিনের শিরোনাম

পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে

পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের ইতিহাসে জনগণ যখনই পরিবর্তনের দাবি তুলেছে, তখনই তাদের প্রাণ দিতে হয়েছে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান প্রতিটি পরিবর্তনের পেছনেই রয়েছে, মানুষের আত্মত্যাগ।

আরো পড়ুন

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানবপাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানী

আরো পড়ুন

প্রতিবন্ধীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন। এ নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে তার দিনের কর্মসূচি শুরু করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু

আরো পড়ুন

৩ দিনের সফরে ঢাকা আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও

দ্বিপাক্ষিক এবং শরণার্থী বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষেষ দূত সার্জিও গর। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত। ঢাকায় অবস্থানকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক

আরো পড়ুন

সহসাই কাটছে না গ্যাস সংকট

৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। বর্তমানে টার্মিনালটির মেরামতকাজ শুরু হলেও চলতি মাসে কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই। ফলে সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট। দেশে আমদানিকৃত এলএনজি পুনঃবাষ্পীভবন (রিগ্যাসিফিকেশন) করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন

আরো পড়ুন

আনুষ্ঠানিক অভিযোগে দেওয়া বর্ণনা, তিন ‘কোডনেমে’ শাপলায় চালানো হয় গণহত্যা

বাহিনী তিনটি। কোডনেমও আলাদা। মাঝরাতের আগেই চূড়ান্ত হয় সব পরিকল্পনা। এর মধ্যেই অজানা আতঙ্ক নেমে আসে মতিঝিলের শাপলা চত্বরে। রাত গভীর হতেই গ্রেনেড আর গুলির শব্দে কেঁপে ওঠে চারদিক। শুরু হয় হাজারও মানুষের ছোটাছুটি। নিভে যায় বহু প্রাণ। ‘অপারেশন সিকিউরড শাপলা’, ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ আর

আরো পড়ুন

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা,শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ‘গণহত্যার’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। ২০১৩ সালের ৫-৬ মে এসব ঘটনা ঘটে। খবর বিবিসি বাংলা। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, এই মামলায় গণহত্যার

আরো পড়ুন

ক্রসিং পার হচ্ছিল বাস, মাহিন্দ্র ও ইজিবাইক, হঠাৎ ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কা, দুজন নিহত

রাজবাড়ীর একটি ক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির সঙ্গে যাত্রীবাহী বাস, মাহিন্দ্র ও ইজিবাইকের চতুর্মুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন। গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ইজিবাইকের যাত্রী রাজবাড়ী সদর উপজেলার

আরো পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই চলছে: আইনমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ সরকার যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয় তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন, জনদাবির

আরো পড়ুন