
শ্রমিক বিক্ষোভে ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু
পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে গাজীপুর জেলা ও মহানগর এবং ঢাকার সাভারে অন্তত ১০০ কারখানায় রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, মহানগর পুলিশ, শিল্পপুলিশ এবং বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সমন্বয়ে গঠিত যৌথ দল আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ







