
প্লাস্টিকের ফুলের দাপটে তাজা ফুলের ব্যবসায় টান
সাজসজ্জা, বিয়ের মঞ্চ, গাড়ি কিংবা প্রবেশপথ সাজানো—সবখানেই তাজা ফুলের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও ফুলের চাহিদা ছিল বেশ ভালো। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই চিত্র। কুমিল্লায় দিন দিন সংকুচিত হয়ে আসছে তাজা ফুলের বাজার। কমছে বেচাকেনাও। ব্যবসায়ীদের দাবি, আগের তুলনায়






