নারী শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের

08 August, 2026

প্রকাশের সময়: 12:55 pm, 8th Aug, 2026

সর্বশেষ আপডেট: 12:55 pm, 8th Aug, 2026

নারী শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের
নারী শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক ও অনাবাসিক আন্দোলনরত নারী শিক্ষার্থীদের যথার্থ ও যৌক্তিক দাবির প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা।

তারা বলছেন, নিরাপত্তার অজুহাতে আবাসিক হলে নারী শিক্ষার্থীদের চলাচল বৈষম্যমূলকভাবে সীমিত করা, আবাসিক সুবিধার ক্ষেত্রে কঠোর নীতিমালায় নারী শিক্ষার্থীরা রীতিমতো পর্যুদস্ত হয়ে পড়েছে।

শনিবার (৮ম আগস্ট) এক বিবৃতির মাধ্যমে তারা আন্দোলনরত নারী শিক্ষার্থীদের প্রতি এ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

বিবৃতিতে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠার শুরুলগ্ন থেকেই স্বাধীন মতপ্রকাশ ও জ্ঞানচর্চার বাতিঘর হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো নারী শিক্ষার্থীদের প্রতি বেশ কিছু ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি ও প্রশাসনিক সীমাবদ্ধতা আরোপিত হয়ে আছে, যা অত্যন্ত হতাশাজনক!

নিরাপত্তার অজুহাতে আবাসিক হলে নারী শিক্ষার্থীদের চলাচল বৈষম্যমূলকভাবে সীমিত করা, আবাসিক সুবিধার ক্ষেত্রে কঠোর নীতিমালায় নারী শিক্ষার্থীরা রীতিমতো পর্যুদস্ত হয়ে পড়েছেন।

মুক্তচিন্তার কেন্দ্রবিন্দু বিশ্ববিদ্যালয়কে অভিহিত করে শিক্ষার্থীরা বলেন, দেশের মুক্তচিন্তার কেন্দ্রবিন্দুতে থাকা বিশ্ববিদ্যালয়ের এমন প্রশাসনিক কাঠামো কোনোভাবেই একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয়কে ধারণ করে না। নিরাপত্তা নিশ্চিত করার অর্থ স্বাধীনতা ও অধিকারকে সীমিত করা নয়, বরং যথাযথ পন্থায় যথাযথ অধিকার সুনিশ্চিত করাই নিরাপত্তার অন্যতম পূর্বশর্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আন্দোলনে নারী শিক্ষার্থীদের গৌরব গাথা তুলে ধরে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরুলগ্ন থেকেই শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে নারী শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। তাই, নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করে তাদের মুক্তচিন্তার পথকে সুগম করা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানাই।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনরত নারী শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তারা ৪ দফা তুলে ধরেন বিবৃতিতে। দাবিতে তারা বলেন-

১. নারী শিক্ষার্থীদের প্রতি বিদ্যমান সবধরনের বৈষম্যমূলক নীতি পুনর্বিবেচনা ও যথাযথ সংস্কার করতে হবে;

২. আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র ও কারণ যাচাইসাপেক্ষে ক্যাম্পাস ও হলে তাদের অবস্থান ও চলাচল নিশ্চিত করতে হবে;

৩. নিরাপত্তার নামে অধিকার সীমিত করার পরিবর্তে কার্যকর ও জবাবদিহিতামূলক নিরাপত্তা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে একটি নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হবে;

৪. একটি নিরাপদ, বৈষম্যহীন এবং সমঅধিকারভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় আন্দোলনরত নারী শিক্ষার্থীদের প্রতি আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন!