থাইল্যান্ড ও মিয়ানমার থেকে কক্সবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু-মহিষ দেশে আনত সাদিক অ্যাগ্রো লিমিটেড। ভুটান ও নেপাল থেকেও ছোট আকৃতির ‘ভুট্টি’ গরু এনে বিক্রি করত তারা। এসব পশুও আনা হতো চোরাই পথে।
শুধু তা–ই নয়। দেশি গরু-ছাগলকে ‘বিদেশি’ ও ‘উচ্চবংশীয়’ বলে প্রচার করে বেশি দামে বিক্রির তথ্যও উঠে এসেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা মানি লন্ডারিং মামলার তদন্তে।








