করণীয়
সানগ্লাস: অতিরিক্ত তাপ ও রোদ চোখের জন্য ক্ষতিকর। তাই গরমে বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করুন।
টুপি: রোদে বেরোনোর সময় শুধু সানগ্লাস নয়, টুপি বা বড় কানওলা হ্যাট ব্যবহারও উপকারী। এতে মাথা ও চোখ দুটোই রক্ষা পাবে।
চোখ পরিষ্কার: দিনে কয়েকবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চোখ-মুখ ধুয়ে নিন। অথবা চোখে পানির ঝাপটা দিন। এতে তাপ থেকে আরাম পাওয়ার পাশাপাশি ধুলা-ময়লা জমে চোখে এলার্জি বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে।








