ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪

13 October, 2026

প্রকাশের সময়: 05:22 pm, 13th Oct, 2026

সর্বশেষ আপডেট: 06:03 pm, 13th Oct, 2026

ডেঙ্গুর জীবাণুবহনকারী এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায়

বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৯৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯১ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের ১৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন।

হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৯৭ হাজার ২৯৬ জন।

২০২৫

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ডেঙ্গুতে পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে মোট ৫৭৫ জনের।

২০২৩

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ১ লাখ ২১ হাজার ১৭৯ জন।

শেয়ার করুন!