ভরিপ্রতি ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম

05 November, 2026

প্রকাশের সময়: 01:16 pm, 5th Nov, 2026

সর্বশেষ আপডেট: 01:16 pm, 5th Nov, 2026

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাজুস জানিয়েছে, নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে। স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বাড়ায় ভ্যাটসহ মূল্যতালিকায় এ সমন্বয় করা হয়েছে।

এর আগে গতকাল দুপুরে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। ওই বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার কমানো হয়েছিল।

শেয়ার করুন!