
হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন : আজ এ সব বেঞ্চে বিচারকাজ শুরু
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রোববার থেকে এ সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আজ দুপুর আড়াইটায় হাইকোর্ট বিভাগের বিচারকাজ শুরু হবে।







