
ফরিদপুরে ডেঙ্গুর হানা, মশা মারতে ফগার মেশিনেরও সংকট
ফরিদপুরে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। নতুন করে দুজনের মৃত্যুতে চলতি মৌসুমে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। অথচ সাড়ে পাঁচ লাখ মানুষের ৬৬ বর্গকিলোমিটার বিস্তৃত ফরিদপুর পৌরসভায় মশক নিধনে সচল ফগার মেশিন রয়েছে মাত্র ১০টি। ওষুধ না ছিটানো এবং নামমাত্র পরিচ্ছন্নতা







