বিআইএমে ইন্টার্নশিপ, আবেদন ১৯ জুলাই পর্যন্ত

06 July, 2026

প্রকাশের সময়: 09:28 pm, 6th Jul, 2026

সর্বশেষ আপডেট: 06:42 pm, 9th Jul, 2026

ছয় মাসব্যাপী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে আগ্রহী তরুণদের জন্য এ সুযোগ দিচ্ছে বিআইএম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপ নীতিমালার আলোকে এ ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদন করা যাবে ১৯ জুলাই পর্যন্ত।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত বিআইএম দীর্ঘদিন ধরে দেশে ব্যবস্থাপনাগত শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। পেশাগত উৎকর্ষ সাধন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগও দিয়ে থাকে।

শেয়ার করুন!