রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ৬টি কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীকে প্রধান করে সমন্বয় কমিটি গঠন করা হয়।
রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে।
শপথগ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে পরিচালনার লক্ষে কমিটিগুলো গঠন করা হলো।
অন্যান্য কমিটিগুলো হলো- ডকুমেন্টস ও রেকর্ড সমন্বয় কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি ও অভ্যর্থনা কমিটি।








