বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন এবং সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়।
এ বিষয়ে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না সাংবাদিকদের জানান, অগণতান্ত্রিক কোনো শক্তি এ নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিএমপি’র উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, সিআইডির একটি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।








