আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করলো ফিফা

18 August, 2026

প্রকাশের সময়: 04:53 pm, 18th Aug, 2026

সর্বশেষ আপডেট: 04:55 pm, 18th Aug, 2026

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে পরবর্তী ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

চলতি বছরের জুন মাসে মালদ্বীপে অনুষ্ঠিত ৪ জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় ফিফা’র ডিসিপ্লিনারি কমিটি তাকে এ সাজা দেয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, ‘ফিফা টায়ার- ১ ম্যাচ, আন্তর্জাতিক ও ন্যাশনাল টিমের পরবর্তী ১৫ ম্যাচের জন্য আল আমিনকে নিষিদ্ধ করেছে।

একইসঙ্গে আরেক ফুটবলার মিরাজুলকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

জুনে মালদ্বীপের ওই ম্যাচের খেলার সময় উভয় দলের খেলোয়াররা মারামারিতে জড়িয়ে পড়েন।

ওই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর ফিফা বাংলাদেশের ম্যানেজার ও ফুটবলার মিরাজুলকে আর্থিক জরিমানা করে এক দফা শাস্তি দিয়েছিল।  

এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে ১ বছর নিষিদ্ধ করা হয়েছিল।

শেয়ার করুন!