নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশ প্রত্যাহার

28 August, 2026

প্রকাশের সময়: 02:50 pm, 28th Aug, 2026

সর্বশেষ আপডেট: 02:50 pm, 28th Aug, 2026

মিতু আক্তার চার দিনের পুলিশের রিমান্ডে ছিলেন। গতকাল রিমান্ড শেষে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে ১০ টার দিকে পুলিশ হেফাজত থেকে তিনি পালিয়ে যান

হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ সকালে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করে পুলিশ।

ডিএমপির ডেমরা জোনের এডিসি মহসিন মাসুদ জানান, মিতু আক্তার চার দিনের পুলিশের রিমান্ডে ছিলেন। গতকাল রিমান্ড শেষে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে ১০ টার দিকে পুলিশ হেফাজত থেকে তিনি পালিয়ে যান।

পুলিশ জানায়, এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মিতু আক্তারকে গ্রেফতার করতে অভিযান চলছে।

শেয়ার করুন!