অফিস সহায়ক পদে পরীক্ষায় প্রক্সি, মৌখিকে আটক ৬ প্রার্থী

29 August, 2026

প্রকাশের সময়: 01:45 pm, 29th Aug, 2026

সর্বশেষ আপডেট: 01:45 pm, 29th Aug, 2026

অফিস সহায়ক পদে পরীক্ষায় প্রক্সি, মৌখিকে আটক ৬ প্রার্থী

ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ৬ প্রার্থীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা চলাকালে (শুক্রবার) এ আটকের ঘটনা ঘটে।

চলতি বছরের ১১ এপ্রিল অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ মে।

শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে ৬ জন প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন।

আটক ৬ প্রার্থী হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান ও মো. শুভ মিয়া, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে ৬ প্রার্থীকে রাতে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন!