বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা মেনে নেয়া যায় না। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজ দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা মেনে নেয়া যায় না। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য।
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর যেকোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।








