শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’-এর অষ্টম আসর

22 October, 2026

প্রকাশের সময়: 08:31 pm, 22nd Oct, 2026

সর্বশেষ আপডেট: 08:32 pm, 22nd Oct, 2026

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার (২৩ অক্টোবর) অষ্টমবারের মতো বসছে ‌‘সুপার সেল কার বাজারের’ আসর। টানা সাত সপ্তাহ দারুণ সাড়ার পর এ নিয়ে অষ্টম সপ্তাহের মতো বসছে গাড়ি কেনা-বেচার এই আয়োজন।

এখানে যেমন নিজের পছন্দের গাড়িটি কিনতে পারছেন ক্রেতারা। তেমন নিজের ব্যবহৃত গাড়িটিও উপযুক্ত দামে বিক্রি করতে পারবেন।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনা-বেচার আসর এখন থেকে নিয়মিতই প্রতি শুক্রবার বসছে। কোনো রকম ঝক্কিঝামেলা ছাড়াই এখানে পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা।

আবার প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িটিও বিক্রি করা যাচ্ছে। ‘সুপার সেল কার বাজার’ উদ্বোধনী দিনেই অনেকেরই নজর কেড়েছে। অনেক ক্রেতাই মনে করছেন, বহুবিধ ব্যস্ততার এই শহরে এমন আয়োজন নিঃসন্দেহে স্বস্তিজনক। তাই ক্রেতাদের নিয়মিত স্বস্তি দিতেই আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পূর্বঘোষণা অনুযায়ী বসবে ‘সুপার সেল কার বাজার’।

নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকছে এই কার বাজারে।
উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও আছে।

শেয়ার করুন!