গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

24 October, 2026

প্রকাশের সময়: 01:22 pm, 24th Oct, 2026

সর্বশেষ আপডেট: 01:25 pm, 24th Oct, 2026

গাজীপুরের পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুরেরকাশিমপুর থানার শৈলান এলাকায় একটি পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

এ বিষয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুনের ভয়াবহতা বাড়লে সর্বশষে ১০টি ইউনিট একসঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন!