সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

28 October, 2026

প্রকাশের সময়: 05:54 pm, 28th Oct, 2026

সর্বশেষ আপডেট: 05:55 pm, 28th Oct, 2026

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৯৮২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন, খুলনা বিভাগে ২১৪ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১৬ জন, বরিশাল বিভাগের ১৯৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন আক্রান্ত হয়েছেন।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৬ হাজার ২০৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৪০৯ জন।

শেয়ার করুন!