বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সোলার প্যানেল থেকে আগামী গ্রীষ্মের মধ্যে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সোমবার (২ নভেম্বর) এ সব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং সহনীয় মাত্রায় রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার।
তিনি এটাও বলেন যে, এবারের গ্রীষ্মে জনগণ যতটুকু কষ্ট পেয়েছে, আগামী বছর যেন সেই কষ্ট না পান কিংবা পেলেও যেন সহনীয় মাত্রায় থাকে, এর সহজ সমাধান হলো- রুফটপ সোলার।
সভায় বিদ্যুৎসচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম যেন মানুষের জন্য সহনীয় হয়। এ লক্ষ্যেই সৌরবিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হচ্ছে।








