চলমান ছাত্র আন্দোলনের মুখে শেষপর্যন্ত পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সম্প্রতি সামাজিক গণমাধ্যমের মাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে ভারতজুড়ে তুমুল আন্দোলন গড়ে ওঠে।
সম্প্রতি ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) ও উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষায় প্রশ্নফাঁস এবং ব্যাপক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে। এরপরই মূলত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি এই আন্দোলনে নামে।
১৩ জুলাই সিজেপির ডাকে হাজার হাজার শিক্ষার্থী নয়াদিল্লির পার্লামেন্ট ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে। গত ৫ বছরের মধ্যে দিল্লিতে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ।
এরপর সিজেপি ঘোষণা দেয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই চাপের মুখেই শনিবার পদত্যাগের ঘোষণা দিলেন ধর্মেন্দ্র প্রধান।








