
আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে বলা হচ্ছে- হঠকারিতা। বলা হচ্ছে, বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তিনি বলেন, এখন যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো আন্দোলন করছি,







