সরকারের হানিমুন পিরিয়ডে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি: শিক্ষামন্ত্রী

17 August, 2026

প্রকাশের সময়: 02:40 pm, 17th Aug, 2026

সর্বশেষ আপডেট: 02:40 pm, 17th Aug, 2026

সরকারের হানিমুন পিরিয়ডে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি: শিক্ষামন্ত্রী

‘আমরা এ সরকারের ১শ ৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, কিএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু কেন করে! সার্কভুক্ত দেশের মধ্যে কেন নয়, সেটা করলে আমরাও এগিয়ে থাকতাম।

সোমবার (১৭ আগস্ট) ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে জানতে চেয়ে বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না, শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন!

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক গবেষক আছেন, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেন; কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এদিকে এখন আমরা দৃষ্টি দিচ্ছি।

শিক্ষামন্ত্রী সরকার শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বাড়ানো এবং মেধাবী গবেষকদের দেশে কাজে লাগানোর বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

শেয়ার করুন!