হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজ ক্ষতিগ্রস্ত

04 August, 2026

প্রকাশের সময়: 12:50 pm, 4th Aug, 2026

সর্বশেষ আপডেট: 09:59 am, 9th Aug, 2026

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজ ক্ষতিগ্রস্ত

হরমুজ প্রণালীতে অজ্ঞাত কোনো এক বস্তুর আঘাতে একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা ‘সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)-এর বরাতে ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) ওমান উপকূলসংলগ্ন এলাকায় অজ্ঞাত এক ব্স্তুর আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটি কোন দেশের এবং এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউকেএমটিও জানায়, ঘটনাটি ওমানের আল খাসাব শহরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭ কিলোমিটার) দূরে হরমুজ প্রণালীতে ঘটেছে। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন!