জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার

11 August, 2026

প্রকাশের সময়: 04:18 pm, 11th Aug, 2026

সর্বশেষ আপডেট: 04:20 pm, 11th Aug, 2026

জাতীয় সংসদ
সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে বৃহস্পতিবার (২৭ আগস্ট)। রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ অধিবেশনের আহ্বান করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিস্টাব্দের ৩য়) অধিবেশন আহ্বান করছি।

শেয়ার করুন!