লিবিয়ায় বন্দিদশা থেকে দেশে ফিরলেন ১৭৪ প্রবাসী বাংলাদেশি

19 August, 2026

প্রকাশের সময়: 08:46 am, 19th Aug, 2026

সর্বশেষ আপডেট: 08:46 am, 19th Aug, 2026

লিবিয়ার বন্দিদশা থেকে ১শ ৭৪ জন প্রবাসী বাংলাদেশি অবশেষে ঢাকা এসে পৌঁছেছেন।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের মানবিক সহায়তা দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী, এক শিশু ও ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। সমুদ্রপথে অভিযানের সময় তাদের আটক করে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে রাখা হয়।

দূতাবাস আরো জানায়, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতায় ১শ ৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভবপর হলো।

শেয়ার করুন!