বাংলাদেশকে গুরুত্ব দিয়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক: চিফ হুইপ

02 September, 2026

প্রকাশের সময়: 01:56 pm, 2nd Sep, 2026

সর্বশেষ আপডেট: 01:56 pm, 2nd Sep, 2026

চিফ হুইপ নুরুল ইসলাম মনি

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব, সেটা আমরা করবো।

পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ এ মন্তব্য করেন।

চিফ হুইপ বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোনো প্রতিবেশীকে অবহেলা করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন- সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে, এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করবো কোনো অপরাধীকে তারা যেন আশ্রয় না দেয়।

তিনি আরো বলেন, পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে; তবে নিজের দেশের স্বার্থ বজায় রেখেই হবে।

শেয়ার করুন!