চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যজোটের ‘লং মার্চ’

05 September, 2026

প্রকাশের সময়: 11:36 am, 5th Sep, 2026

সর্বশেষ আপডেট: 11:39 am, 5th Sep, 2026

তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ ও সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চ ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওয়ানা দিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে  লংমার্চ চট্টগ্রামের পথে রওয়ানা হয়।

শাপলা চত্বরের সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরসরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে  গিয়ে শেষ হবে। সেখানে জনসভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন!