ফিনএক্সেল-এর চেয়ারম্যান হয়েছেন সেলিম বরকত

16 September, 2026

প্রকাশের সময়: 11:44 am, 16th Sep, 2026

সর্বশেষ আপডেট: 11:44 am, 16th Sep, 2026

ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের (ফিনএক্সেল) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

১২ সেপ্টেম্বর (শনিবার) ১৫তম বার্ষিক সাধারণ সভায় তাকে কোম্পানির চেয়ারম্যান পদে নিয়ে নিয়োগ দেওয়া হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেলিম বরকত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রায় ৪ দশক ধরে ব্যাংকিং ও আর্থিকখাতে কাজ করেছেন। ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা, গভর্ন্যান্স, ট্রেজারি, কর্পোরেটসহ বিভিন্ন সেক্টরে তার অভিজ্ঞতা রয়েছে।

সর্বশেষ, তিনি হাবিব ব্যাংক লিমিটেডের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

সেলিম বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করে পরে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন।

শেয়ার করুন!