১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে বঞ্চিতদের নিয়োগ: শিক্ষামন্ত্রী

28 September, 2026

প্রকাশের সময়: 01:09 pm, 28th Sep, 2026

সর্বশেষ আপডেট: 01:10 pm, 28th Sep, 2026

১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে বঞ্চিতদের নিয়োগ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিকে নিয়োগবঞ্চিত রয়েছেন ৮শ ১৭ জন। আগামী ১ অক্টোবরের মধ্যে তারা নিয়োগ পাবেন। তবে যারা পাবেন না, তাদের নিয়েও আমরা কাজ করবো।

‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী এ সব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল  ১০ লাখ ৬৯ হাজার। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া ব্যবস্থা করার জন্য আমরা কাজ শুরু করেছিলাম।

তিনি বলেন, আমাদের কাছে ৮শ ৫৪ জনের চূড়ান্ত আবেদন এসেছে। ডিপিও ইস্যু করে নিয়োগপত্রের সময় দেখা গেছে, তাদের ‘ভেরিফিকেশন’ এবং অনেকেই ঠিকানা পাল্টিয়েছেন। সেগুলো পর্যায়ক্রমে তারা দিচ্ছে।

যাদের হয়নি, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং সেগুলো পর্যালোচন করছি। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

শেয়ার করুন!