বাংলাদেশি ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সত্য তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন।
ফলে সাক্ষাৎকারের সময় আবেদনকারীদের সত্য তথ্য জানানো উচিত। অতীতের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য দিলে গুরুতর পরিণতি হতে পারে।
দূতাবাস সতর্ক করে বলেছে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।








