জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার উত্তরায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
উত্তরা বিভাগের পুলিশের উপকমিশনার রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল লোক মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনের সামনে যায়। সেখানে তারা নানা ধরনের স্লোগান দেয়। পরে তারা ভবনটি লক্ষ করে ইটপাটকেল ছোড়েন। এতে করে বাসভবনের জানালার কাচ ভেঙে যায়।
হামলাকারীদের হাতে ব্যানার থাকলেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের উপকমিশনার রেজাউল করিম জানিয়েছেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে তাদের পৌঁছানোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে।








