বিক্ষোভের জন্য যন্তর মন্তর আর নয়: দিল্লি পুলিশ

12 October, 2026

প্রকাশের সময়: 02:19 pm, 12th Oct, 2026

সর্বশেষ আপডেট: 02:26 pm, 12th Oct, 2026

বিক্ষোভের জন্য যন্তর মন্তর আর নয়: দিল্লি পুলিশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘যন্তর মন্তর’ এলাকায় আর বিক্ষোভ করতে দেবে না পুলিশ। এর বদলে নতুন ৩টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দিল্লি পুলিশ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে বিক্ষোভের জন্য ‘যন্তর মন্তর’ এলাকা ব্যবহারে আর অনুমতি দেওয়া হবে না। এর বদলে পূর্ব দিল্লির নতুন ৩টি এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এলাকা ৩টি হচ্ছে, রামলীল ময়দান, বুরারি ময়দান ও সিবিডি গ্রাউন্ড।

উল্লেখ্য, ৫ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ জন্য তারা রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। রোববার পর্যন্ত সেখানেই জড়ো হয়ে বিক্ষোভ চালাতে থাকেন তারা।

এরপর সে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারতের প্রধান বিরোধীদল জাতীয় কংগ্রেসহ আঞ্চলিক দলের নেতাকর্মীর। তারা ভারতের রাজধানী দিল্লির ‘যন্তরমন্তর’-এ জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

শেয়ার করুন!