এনসিপির হস্তক্ষেপে ফিনল্যান্ডে শেখ হাসিনার প্রোগ্রাম পন্ড

02 November, 2026

প্রকাশের সময়: 08:28 pm, 2nd Nov, 2026

সর্বশেষ আপডেট: 08:28 pm, 2nd Nov, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিদেশ শাখা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের হস্তক্ষেপে শেখ হাসিনার একটি অনুষ্ঠান পন্ড হয়েছে। বাংলাদেশ অ্যাট এ টার্নিং পয়েন্ট: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড এক্সট্রিমিজম শীর্ষক এ অনুষ্ঠান আজ সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিলো। তবে এনসিপির কয়েকজন সদস্য অভিযোগ জানালে ভেন্যু বাতিল করে কর্তৃপক্ষ।

এনসিপির কয়েকজন সদস্য জানান, ফিনল্যান্ডের আল্টো ইউনিভার্সিটিতে ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স ব্যানারে একটি সেমিনার আয়োজনের কথা ছিলো। তবে ডায়াসপোরা অ্যালায়েন্সের কয়েকজন সদস্য অভিযোগ জানালে কর্তৃপক্ষ বরাদ্দকৃত সেমিনার হল বাতিল করে দেয়।

এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, ফিনল্যান্ডের এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স আবেদনে ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের আয়োজিতব্য খুনি হাসিনার একটি কর্মসূচির ভেন্যু বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে সেখানকার গেস্টরা কর্মসূচি বয়কট করেছে। আমরা অতিথিদের মেইল করেছি। তারা জানিয়েছে, এ অনুষ্ঠানে তারা আসবে না বলে আগেই জানিয়েছিলো। তবে উপস্থিত থাকতে পারবে না জানানোর পরেও ব্যানারে তাদের নাম দেখে স্তম্ভিত হয়েছেন।

শেয়ার করুন!