দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

26 July, 2026

প্রকাশের সময়: 01:43 pm, 26th Jul, 2026

সর্বশেষ আপডেট: 09:59 am, 9th Aug, 2026

নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে

দক্ষিণ চীন সাগরে ৬২ জন নাবিক বহনকারী ভিয়েতনামের একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এক প্রতিবেদনে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি রোববার (২৬ জুলাই) জানায়, ‘খোই গুয়েন ১৮’ নামে একটি মালবাহী জাহাজ ফায়ারি ক্রস রিফ নামেও পরিচিত ইয়ংশু রিফের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এ পর্যন্ত মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ২৩ জনের সন্ধান করতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, বার্তা সংস্থা জিনহুয়া জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে একটি চীনা উদ্ধারকারী জাহাজ প্রথম বিপদে পড়া জাহাজটির পাঠানো সংকেত শনাক্ত করে।

চীনের দ্বীপ প্রদেশ হাইনানের কর্তৃপক্ষের জানিয়েছে, ‘খোই গুয়েন ১৮’ ভিয়েতনামে নিবন্ধিত জাহাজটির দৈর্ঘ্য ৭০ মিটারের সামান্য কম।

শেয়ার করুন!