
এনবিআর ২ ভাগের বিল আগামী অধিবেশনে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে পৃথক দুটি বিভাগে বিভক্ত করার পরিকল্পনা আগামী সংসদ অধিবেশনে বিল হিসেবে উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে। সরকার গঠিত একটি কমিটি প্রস্তাবিত পুনর্গঠনের বিষয়ে সুপারিশসংবলিত প্রতিবেদন ইতোমধ্যে জমা দিয়েছে। এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, প্রতিবেদনে প্রস্তাবিত রাজস্ব







