নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা

20 August, 2026

প্রকাশের সময়: 06:27 pm, 20th Aug, 2026

সর্বশেষ আপডেট: 06:27 pm, 20th Aug, 2026

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণার পর তুমুল করতালি দিয়ে সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরই দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সঙ্গে হাত মেলান। এরপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন।

এরপর একে একে অন্যান্য সংসদ সদস্যরাও তাকে অভিনন্দন জানান।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ সময় বেশ উৎফুল্ল দেখা যায়।

শেয়ার করুন!