মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

16 September, 2026

প্রকাশের সময়: 02:10 pm, 16th Sep, 2026

সর্বশেষ আপডেট: 02:10 pm, 16th Sep, 2026

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কা নগরীকে লক্ষ করে হামলা চালানোকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মক্কা নগরীর দক্ষিণে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে সৌদি আরবের এ অভিযোগের পর জামায়াত আমির এ ঘটনার নিন্দা জানান।

ডা. শফিকুর রহমান ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লেখেন, এ ধরনের হামলার নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

একই সঙ্গে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‌‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যে কোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।’

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরো লেখেন, ‘হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ড্রোনটি মক্কার নির্ধারিত সীমার আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, মক্কাকে নিশানা করে হুথিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকেও মক্কায় হামলার চেষ্টা বলে উল্লেখ করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

শেয়ার করুন!