দলিত তরুণকে বিয়ে: বিহারে জীবিত মেয়ের প্রতীকী শেষকৃত্য

17 September, 2026

প্রকাশের সময়: 02:37 pm, 17th Sep, 2026

সর্বশেষ আপডেট: 02:37 pm, 17th Sep, 2026

ভারতে সমাজ ব্যবস্থা আজও প্রাচীনরীতিতে পরিচালিত হয়। এতে করে সেখানে জাত-পাত, গোত্র-বর্ণ এবং ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করার চরম পরিণতি ভোগ করতে হ্য় আজও।

সমাজের এই কঠোর ও কুংস্কারাচ্ছন্ন দৃষ্টিভঙ্গির ফলাফল আজও বয়ে বেড়াতে হয় তাদের। ভারত জ্ঞান-বিজ্ঞানের যেমন উন্নত, তেমনি প্রদীপের গোড়াতেই রয়ে গেছে অন্ধকারও।

তেমনি একটি ঘটনা ঘটেছ ভারতের বিহার প্রদেশের পূর্ণিয়া জেলার চাপাই গ্রামে।

সেখানে ‘অচ্ছ্যূত’ হিসেবে অবহেলিত দলিত সম্প্রদায়ের একটি ছেলেকে বিয়ে করার কারণে এক মেয়ের পরিবারের সদস্যরা জীবিত অবস্থায় তার প্রতীকী শেষকৃত্য করে পরিবার থেকে পরিত্যক্ত ঘোষণা করেছেন।  

এ বিষয়ে ‘ইতিহাসের গল্প’ নামে ফেসবুকের একটি পেজে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রিয়া কুমারী নামের ১৮ বছরের এক তরুণী ৮ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তিনি মিলন পাসওয়ান নামে এক তরুণকে আদালতে বিয়ে করেন। আদালতে রিয়া জানান, নিজের ইচ্ছাতেই তিনি এই বিয়ে করেছেন।

বিয়ের খবর জানার পর পরিবারের সদস্যরা রিয়ার কুশপুত্তলিকা তৈরি করেন। এরপর সেটিকে মৃতদেহের মতো খাটিয়ায় তুলে গ্রামের মধ্যে প্রতীকী শবযাত্রা বের করা হয়।

স্থানীয় মানুষের উপস্থিতিতে পরে সেটি শ্মশানে নিয়ে গিয়ে প্রতীকীভাবে দাহ করা হয়।

পরিবারের এই আচরণের মাধ্যমে তারা প্রকাশ্যে বোঝাতে চেয়েছে, রিয়াকে আর পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

ঘটনাটি সামনে আসার পর ভিন্ন জাতে বিয়ে করা তরুণ-তরুণীদের ওপর পারিবারিক ও সামাজিক চাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিজের পছন্দে বিয়ে করার সিদ্ধান্তের কারণে একজন জীবিত সন্তানকে প্রতীকীভাবে ‘মৃত’ ঘোষণা করার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন!