ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক

08 October, 2026

প্রকাশের সময়: 03:29 pm, 8th Oct, 2026

সর্বশেষ আপডেট: 04:38 pm, 8th Oct, 2026

ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বলে জানা গেছে। অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে ব্যাংকটিকে। তবে ন্যাশনাল ব্যাংকের এসব ঋণের গ্যারান্টার হবে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ মন্তব্য করেন।

এর আগে আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা যাতে চাহিদামতো টাকা তুলতে পারেন, সে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

এ জন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনাও দেওয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করার বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে উদ্যোক্তা ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।

এ প্রেক্ষিতে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন তিনি।

শেয়ার করুন!