মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে দলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের কার্যালয়ে আজ রোববার সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।








